বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স’র এক গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। কেরমান প্রদেশের বিপ্লবী আদালতের প্রধান দাদখোদা সালারি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, কয়েক মাস ধরে ব্যাপক চেষ্টার পর এই গুপ্তচরকে চিহ্নিত ও আটক করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তি অন্তত ১১ বার দেশের ভেতরে ও বাইরে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছে এবং এমআইসিক্স’র চাহিদা অনুযায়ী গোপন তথ্য সরবরাহ করেছে। এসব বৈঠকে এমআইসিক্স’র কর্মকর্তারা আটক গুপ্তচরকে বিভিন্ন দিকনির্দেশনাও দিয়েছে।
কেরমানের বিপ্লবী আদালতের প্রধান আরো বলেছেন, এমআইসিক্স’র গুপ্তচর তাদের কাছে অপরাধের কথা স্বীকার করেছে এবং বর্তমানে তার বিচার চলছে।